বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীমঙ্গলে পবিত্র আশুরা পালিত

  • আপডেট টাইম শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬
  • ৫২২ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ শ্রীমঙ্গলে দেশের অন্যান্য স্থানের মতো যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হয়েছে পবিত্র আশুরা। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া ২ দুই দিনব্যাপী শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী উত্তর-উত্তরসুর পাক পাঞ্জাতন মোকামবাড়িতে অনুষ্ঠিত আশুরায় শ্রীমঙ্গল সহ মৌলভীবাজার জেলা থেকে আসা প্রায় কয়েক হাজার মানুষের ঢল নামে। দুইদিন ব্যাপি এই আশুরা বুধবার সন্ধ্যায় মাজারে জিকির-আজগার, মিলাদ মাহফিল, শিরনী বিতরন ও বিশ্ব শান্তি কামনার দোয়ার মধ্য শেষ হয় আশুরার আনুষ্টানিকতা। মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়। আশুরা অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণার উৎস হিসেবে পরিগণিত হয়ে থাকে। হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর দৌহিত্র হযরত ঈমাম হুসেইন (রাঃ) ও হযরত ঈমাম হাসান (রাঃ) কারবালার ফোরাত নদীর তীরে ইয়াজিদি বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। এ ছাড়াও ১০ মহররমে হজরত মুসা (আঃ) ফেরাউনের জুলুম থেকে পরিত্রাণ লাভ করেছিলেন তার অনুসারীদের নিয়ে নীল নদ পার হয়ে। তাদের পিছু নেওয়া ফেরাউন দলবলে নীল নদে ডুবে যায়। এমন আরও অনেক তাৎপর্যময় ঘটনা ঘটেছিল এই দিনে। বিশ্বের মুসলমানদের কাছে এ দিনটি একদিকে যেমন শোকের, তেমনি হত্যা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেতনায় উজ্জ্বল। পৃথিবীর ইতিহাসে এ এক মর্মান্তিক ঘটনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com