সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে হেজবুত তওহীদের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও র‌্যালি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬
  • ৫২৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হেজবুত তওহীদের উদ্যোগে গতকাল বিকেলে চুনারুঘাটের শানখলা ইউনিয়নের শাকির মোহাম্মদ বাজারে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শাকির মোহাম্মদ মডেল স্কুল থেকে হেজবুত তওহীদের হবিগঞ্জ জেলা আমির মোঃ শাহ জাহান মিয়ার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্য বাজারে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেজবুত তওহীদ হবিগঞ্জ জেলা আমির মোঃ শাহ জাহান মিয়া, বিশেষ অতিথি ছিলেন ৫নং শানখলা ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি মোঃ ফজলুল রহমান তরফদার, শানখলা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ আব্দুর রহিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শানখলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সফিকুর রহমান তরফদার। বক্তারা বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ কোন ধর্মই সমর্থন করে না। কতিপয় স্বার্থন্বেষী আলেম নামধারী ধর্মব্যবসায়ী ধর্মের অপব্যাখ্যা দিয়ে এদেশের তরুণদের জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com