রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

লাখাইয়ে দুই দলের সংঘর্ষে আহত ১৫

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬
  • ৬৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ঘরদাইর গ্রামে দুর্গাপূজা মন্ডপের গেইট ভাঙ্গার জের ধরে দুই দলের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১১টা পর্যন্ত এ সংঘর্ষ হয়। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের রঞ্জন দাস (৪০) গ্রামে গেইট নির্মাণ করে। গেইটটি ভেঙ্গে ফেলে একই গ্রামের রাবন দাসের পুত্র শিবু দাস (৩৫)। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে তাদের মাঝে উত্তেজনা চলে আসছে। গতকাল এরই জের ধরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাংচুর ও লুটপাট হয়। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় শিবু দাস (৩৫), ¯েœহলতা দাস (৫০), রামমন চন্দ্র দাস (২৫), সজল দাস (২৫), রামু দাস (৪০), শৈলেন্ড দাস (৬০) ও কুমারি দাস (২৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আশংকাজনক অবস্থায় রঞ্জন দাস (৪০) কে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com