শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জের সেলিমকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬
  • ৬২১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন মন্ত্রী এমপিদের ছবিকে ব্যঙ্গ করে শেয়ার করার ঘটনায় আটক নবীগঞ্জের সেলিম আহমেদ (৪১) কে ১ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল সোমবার পুনরায় জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ ব্যপারে তদন্তকারী কর্মকর্তা এসআই সুজিত জানান, জিজ্ঞাসাবাদে সেলিমের নিকট থেকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া গেছে। সে এ ঘটনার দায় স্বীকার করেছে। এর পিছনে আরো কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
আকটকৃত সেলিম আহমেদ নবীগঞ্জ উপজেলার সিমান্তবর্তী সুনামগঞ্জ জেলার জগন্নাতপুর উপজেলার সামারগাঁও গ্রামের মৃত আঃ হকের ছেলে। সেলিম দীর্ঘদিন ধরে দেশে ও প্রবাসে থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের আইনশৃংখলা বাহিনীসহ বিভিন্ন মন্ত্রী এমপিদের নিয়ে কটূক্তি করে ছবি ব্যঙ্গ করে ফেইসবুকে প্রচার করে আসছিল। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী বাদি হয়ে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com