রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচঙ্গের রূপসপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি সওদাগর মিয়ার ইন্তেকাল

  • আপডেট টাইম সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬
  • ৮০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ৮নং খাগড়াউড়া ইউনিয়নের রূপসপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব তৈয়ব উদ্দিন (সওদাগর মিয়া) ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লহি….রাজিউন)। গতকাল দুপুর ১টা ১০ মিনিট নিজ গ্রামের বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের বড় ছেলে মোঃ নজির মিয়া জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্বিতীয় ছেলে মোঃ আলাউদ্দিন খাড়াউড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। তৃতীয় ছেলে এডভোকেট জালাল উদ্দিন চট্টগ্রাম জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত ও ৪র্থ ছেলে মোঃ কামাল উদ্দিন ব্যবসায় নিয়োজিত আছেন।
আজ সকাল ১০টায় রূপসপুর ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামায অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের মুসল্লীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষে থেকে দাওয়াত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com