শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ ট্রাষ্ট ব্যাংকের ব্যবস্থাপক তাজুল ইসলামের অবসর গ্রহণ

  • আপডেট টাইম শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬
  • ৬২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ট্রাষ্ট ব্যাংকের ব্যবস্থাপক মোঃ তাজুল ইসলাম অবসর গ্রহণ করেছেন। তিনি শেষ কর্মদিবস হিসেবে গতকাল বৃহস্পতিবার তিনি ব্যস্থতার মধ্যে দিনটি অতিবাহিত করেন। রাতে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
এ উপলক্ষে ব্যাংকে ই-জিপি গ্রাহক সচেতনতা বৃদ্ধিমুলক সভার আয়োজন করা হয়। ট্রাষ্ট ব্যাংকের ব্যবস্থাপক মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেট কর্পোরেট শাখা ব্যবস্থাপক মাসুদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ট্রাষ্ট ব্যাংক জালালাবাদ সেনানিবাস শাখার এফএডিপি ও সহকারী ব্যবস্থাপক রাজবীন সাবেকা। হবিগঞ্জ ট্রাষ্ট ব্যাংকের নয়া ব্যবস্থাপক মনতোষ চন্দ্র গোপের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি শামীম আহছান, প্রবাসী ফিরোজ চৌধুরী, সাবেক ব্যাংকার সৈযদ জাহিদুল ইসলাম, হবিগঞ্জ জেলা ব্যাংকার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী জাফর আলী, শংকর দাস, ফুল মিয়া, প্রশান্ত কুমার দাস, ইকরাম চৌধুরী, তজাম্মুল হক চৌধুরী, শামসু মিয়া, হারুনুর রশীদ চৌধুরী, তুহিন খান, অকু চৌধুরী, প্রমুখ।
সভায় ব্যাংকার তাজুল ইসলামের ব্যাংকিং কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে তাকে অনুস্বরণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
উল্লেখ, হবিগঞ্জ ট্রাষ্ট ব্যাংক প্রতিষ্টাকাল থেকে মোঃ তাজুল ইসলাম দুই বছর ব্যবস্থাপকের দাযিত্ব পালন করেন। তিনি বর্তমানে হবিগঞ্জ জেলা ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com