রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জর পৌর কাউন্সিলর জুনেদের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে হরিপুর এলাকাবাসীর সভা

  • আপডেট টাইম শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬
  • ৬১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর জুনেদ মিয়ার উপর দায়েরকৃত মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহারে দাবীতে প্রতিবাদ সভা করেছে শহরের হরিপুর এলাকাবাসী। গতকাল রাত ৮টার দিকে শহরের চৌধুরীবাজারস্থ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
juned-councilor-pic-1-copyবিশিষ্ট মুরুব্বি হাজী রমিজ আলীর সভাপতিত্বে ও মঞ্জু মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন, আব্দুল খালেক মুগুল মিয়া, হাবিবুর রহমান হাবিব, ফখরুল ইসলাম বাবুল, আব্দুল খালেক টেনু, আমিনুল ইসলাম রফিক, হোসাই মোঃ কাজল, সিরাজুল ইসলাম মনফর, নূর মিয়া, সফর আলী, আব্দুর রকিব, সমছু মিয়া, নিতেন্দ্র সুত্রধর, কিম্মত আলী, ফয়সল মিয়া, ছালেক মিয়া, শংকর সূত্রধর, হরিধণ সুত্রধর, হাজী ফিরোজ আলী, চান মিয়া, আব্দুল জলিল, আব্দুল সত্তার, আব্দুল কাইয়ূম, কাশেম আলী, আব্দস সালাম, জনাব আলী, বুলু মিয়া, তোতা মিয়া, শামীম মিয়া, সোহেল মিয়া, মন্নর মিয়া, শাওন মিয়া, মোহন মিয়া প্রমূখ।
সভায় বক্তারা বলেন, জুনেদ মিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত করছে। তারা হবিগঞ্জ পৌর এলাকার বার বার নির্বাচিত কাউন্সিলর জুনেদ মিয়ার উপর দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যারের দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com