বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরে রামচরণ স্কুলে মিড ডে মিল অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ শিক্ষার্থীদের উদ্ভুদ্ব করণে মিড ডে মিল চালু রাখতে বিত্তবানদের এগিয়ে আসার আহব্বান

  • আপডেট টাইম সোমবার, ৭ নভেম্বর, ২০১৬
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে যেতে উদ্ভুদ্ব করণে মিড ডে মিল চালু রাখতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে আহব্বান জানিয়েছেন এডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল রোববার সকাল ১০ টায় শহরের পুরানমুন্সেফী এলাকার রামচরণ স্কুল মাঠে মিড ডে মিল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পড়া লেখার মান উন্নয়নে সরকারী স্কুল গুলোর কোন বিকল্প নেই। এসব স্কুলে বর্তমান সরকারের দেয়া শিক্ষক নিয়োগের দক্ষতারও প্রশংসা করেন তিনি। এ সময় এডভোকেট মোঃ আবু জাহির এমপি তার নিজ তহবিল থেকে রামচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৫০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষনা দেন। রামচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সুইডেন প্রবাসী ফাতেমা ইয়াছমিন ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির যৌথ ব্যবস্থাপনায় মিড ডে মিল ও অভিভাবক সমাবেশ এর আয়োজন করা হয়। হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মধ্যে উক্ত মিড ডে মিল অনুষ্ঠানটি উদ্ধোধন করেন। উদ্ধোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মর্তুজা ইমতিয়াজ এবং পরিচালনা করেন বিদ্যালয়ের শিকিক্ষা গৌরি রায়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে নাঈমা আক্তার। গীতা পাঠ করে সুজন দাস। পরে প্রধান অতিথি এডভোকেট মোঃ আবু জাহিরকে ফুল দিয়ে বরণ করে তাছলিমা খান ও সনিয়া আক্তার। উক্ত অনষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রামচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব বদরুন নাহার। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মাহমুদুল হক, হবিগঞ্জ পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর খালেদা জুয়েল, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আহমেদ কবির আজাদ, আহসানুল হক সুজা, শিক্ষিকা করিমুন্নেছা, আলেয়া বেগম, সাজেদা আক্তার, শাহ মাহবুবা বেগম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক কমিটির সভাপতি সৈয়দা গুলশান আরা, সহ-সভাপতি সৈয়দা নাজমা, বাচ্চু মিয়া, মঈন উদ্দিন, কল্পনা ইসলাম প্রমূখ। সভাশেষে এডভোকেট মোঃ আবু জাহির এমপি শিক্ষার্থীদের হাতে টিফিন বক্স তুরে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com