শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচঙ্গে ব্র্যাকের উদ্যোগে খাস জমি ও জলমহাল বিষয়ে ইউনিয়ন কর্মশালা

  • আপডেট টাইম বুধবার, ৯ নভেম্বর, ২০১৬
  • ৫৪৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে ব্র্যাক সদর অফিসের উদ্যোগে খাস জমি ও জলমহাল সংক্রান্ত বিষয়ে ইউনিয়ন পর্যায়ে কর্মশালা গতকাল সকাল ১০ টায় ১নং ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ১নং উত্তর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন’র সভাপতিত্বে ও কামাল খানী সদর অফিসের এলাকা উন্নয়ন সমন্বয়কারী মোঃ ইলিয়াছ ফরাজীর সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট হেলাল উদ্দিন আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোঃ কতুব উদ্দিন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সভাপতি কাজী মাওলানা আতাউর রহমান, পঞ্চায়েত ব্যক্তিত্ব মোঃ সাহেদ আলী, আওয়ামীলীগ নেতা মোঃ শাহ নেওয়াজ ফুল, চ্যানেল এস প্রতিনিধি সাংবাদিক মখলিছ মিয়া, শিক্ষক মোছা মিয়া, ইউপি সদস্য মোঃ মুখলিছুর রহমান, এনামুল হোসেন, লোকমান মিয়া, মোবারক মিয়া।
উল্লেখ্য, অসহায়, হতদরিদ্র মানুষ জনকে ভূমি ও জলমহাল এর ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে ও তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসুচি সদর অফিস এ কর্মশালাটির আয়োজন করে। এতে শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক, স্থানীয় জন প্রতিনিধি, ইমাম, কাজীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com