শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জ সরকারী কলেজে আবিদুরের নেতৃত্বে ছাত্রদলের আনন্দ মিছিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬
  • ৫১১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ জেলা শাখার নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে নবীগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় কলেজ ছাত্রদল নেতা আবিদুর রহমান আবিরের নেতৃত্বে অনুষ্ঠিত আনন্দ মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজ অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। সিনিয়র ছাত্রদল নেতা আবিদুরর রহমান আবিরের সভাপতিত্বে ও অনার্স ২য় বর্ষের ছাত্র উজ্জল মিয়ার পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদল নেতা মোঃ নুরুল আমিন, মামুন আহমেদ, সুমন আহমেদ, ছালামীন আহমেদ, জাকির আহমেদ, সেজু আহমেদ, রেদোয়ান আহমেদ, সিন্ধু মনি সরকার, সোহাগ উদ্দিন, ফয়ছল আহমেদ, মোঃ আবুল হাছান, নিউটন দাশ, তারেক আহমেদ, জিয়াউর রহমান, মোঃ কামরুল ইসলাম, মুন্না, সাইফুর রহমান, সাগর আহমেদ, সাহেল আহমেদ, ইব্রাহীম আহমেদ, সাব্বির রহমান, নাহিদ, নিকু দাশ, শাফি আহমেদ, শাহান মিয়া, বাবুল আহমেদ, অনুকুল দাশ, সমর দাশ, গোলাপ মিয়া, রুমেল আহমেদ, অনু দাশ, রনবীর দাশ, মুহিত দাশ, খুর্শেদ আলী, খোকন আহমেদ, ফয়ছল আহমেদ, এনামুল হক, রাহেল আহমেদ, ফরহাদ আহমেদ, জোবেল মিয়া, রাসেল আহমেদ, মুত্তাকিন মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, যোগ্য ও সৃজনশীল নেতৃত্বের মাধ্যমে গঠিত জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির হাত ধরে জেলার প্রতিটি শাখায় ছাত্রদল আরও সুসংগঠিত হয়ে তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করে তুলবে। জেলা ছাত্রদলের সভাপতি ত্যাগী ছাত্রনেতা এমদাদুল হক ইমরান ও সংগ্রামী সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি শাখায় যোগ্য, ত্যাগী ও মেধাবী ছাত্রদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com