শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঊষার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম শনিবার, ১২ নভেম্বর, ২০১৬
  • ৪৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব হবিগঞ্জ (ঊষা)র প্রতিষ্ঠা বার্ষিকী দেশের প্রধান ছয়টি বিশ্ববিদ্যালয়ে একযোগে পালিত হয়েছে। গত ৮ নভেম্বর মঙ্গলবার ছিল ঊষার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটি প্রতিষ্ঠা বার্ষিকী একযোগে পালনের উদ্যাগ নেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সংগঠনের সকল সদস্যগণ উপস্থিত হয়ে কেক কাঁটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
উল্লেখ্য শিক্ষা, সেবা, ভ্রাতৃত্ব এই শ্লোগান নিয়ে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত হবিগঞ্জ জেলার ছাত্র-ছাত্রীদের নিয়ে সংগঠনটি ২০১১ সালে হবিগঞ্জে যাত্রা শুরু করে। ১ হাজারের অধিক সদস্য এই সংগঠনের সাথে জড়িত। সংগঠনের সদস্যরা বিসিএসসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখছেন এবং সংগঠনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঊষার ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে অভিনন্দন জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির, ঊষার উপদেষ্টা এডঃ শাহ ফখরুজ্জামান, ঊষার প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হারুন-অর-রশিদ সাগর, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হাসান সাঈদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com