শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শনিবার, ১২ নভেম্বর, ২০১৬
  • ৫৮৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে গাঁজা বহনকালে প্রাইভেট কারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় কার তল্লাশি করে ১৫কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত গাঁজা ব্যবসায়ীরা হচ্ছে-চুনারুঘাট উপজেলার নয়াহাটি গ্রামের আরুক মিয়ার ছেলে হারুন মিয়া (২০) ও মৌলভীবাজার সদর উপজেলার পূর্ব লামোয়া গ্রামের আকল মিয়ার ছেলে আনোয়ার মিয়া (২৩)। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাগানবাড়ী নামক স্থানে তাদের আটক করা হয়।
থানার এসআই কাজী জিয়াউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বাগানবাড়ী এলাকায় বেরিক্যাড দিয়ে ১৫ কেজি গাঁজা ও তাদের বহনকৃত প্রাইভেটকার সহ তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
বাহুবল থানার ওসি মনিরুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com