রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মাহবুবুর রব সাদীর শোক সভা

  • আপডেট টাইম রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬
  • ৫৮৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সাবেক এমপি ও মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার মাহবুবুর রব সাদীর বিশাল শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল তিনটায় দিনারপুর উচ্চ বিদ্যালয় মাঠে ওই শোকসভা অনুষ্ঠিত হয়। দিনারপুর পরগণার উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন বীর প্রতিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার অধ্যাপক আব্দুল হান্নান। সাংবাদিক এম এ মুহিতের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ, উপজেলা জাপার আহবায়ক শাহ আবুল খায়ের, যুগ্ম আহবায়ক এম ইলিয়াছ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, দেবপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট মাসুম আহমদ জাবেদ, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ প্রমুখ। আয়োজিত শোকসভায় বক্তারা বলেন, উপজেলার দিনারপুর পরগণার বনগাঁও গ্রামের বাসিন্দা হিসেবে বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রব সাদীকে নিয়ে এলাকার লোকজন গর্বিত। তিনি ১৯৭১ সালে শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি যুক্ত ছিলেন ছাত্ররাজনীতির সঙ্গে। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। মুক্তিযুদ্ধ আনুষ্ঠানিক রূপ পেলে তিনি ৪ নম্বর সেক্টরের জালালপুর সাব-সেক্টরের অধিনায়ক নিযুক্ত হন। তাঁর নেতৃত্বে অনেক যুদ্ধ সংঘটিত হয়। এর মধ্যে কানাইঘাট থানা আক্রমণ অন্যতম। মাহবুবুর রব সাদী স্বাধীনতার পর ব্যবসার পাশাপাশি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com