রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে শ্রম পরিদর্শকের নোটিশ জারি ॥ ব্যবসায়ী মহলে আতংক! আজ সমিতির সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬
  • ৫৫৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের বিরুদ্ধে শ্রীমঙ্গলের শ্রম পরিদর্শক হয়রানীমূলক নোটিশ জারি করায় সাধারন ব্যবসায়ীদের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এ নিয়ে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭.৩০টায় নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতি এক জরুরি সাধারন সভা আহ্বান করেছেন। জানা যায়, মৌলভীবাজার শ্রীমঙ্গল শ্রম উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসাইন গত ২৯ অক্টোবর শনিবার নবীগঞ্জ বাজারের কতিপয় দোকান কর্মচারীর যোগসাজসে নবীগঞ্জ বাজার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কোন দোকান মালিকের সাথে কোনরুপ কথাবার্তা না বলে গত ১ নভেম্বর নবীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের নামে সাপ্তাহিক বন্ধের দিন দোকান খোলা রাখিয়া ব্যবসায়ীক কাজে লিপ্ত থাকিতে দেখা গেছে। যাহা বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১১৪(১) ধারায় দন্ডনীয় অপরাধ।
উল্লেখিত লংঘন সংগঠনের দায়ে কেন আপনার বিরুদ্ধে শ্রম আদালতে মামলা দায়ের করা হবে না তাহার লিখিত যুক্তিসংগত ব্যাখা পত্র প্রাপ্তির ৩ কর্ম দিবসের মধ্যে তাহার নিকট উপস্থাপন করার জন্য নোটিশে উল্লেখ করেন। অন্যতায় কোন প্রকার পূনঃ পত্রালাপ ছাড়াই ব্যবসায়ীদের বিরুদ্ধে চট্টগ্রাম শ্রম আদালতে মামলা দায়ের ঘোষণা দেন। ওই চিটির প্রেক্ষিতে নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী মহলে আতংক দেখা দেয়। ব্যবসায়ীরা জানান নবীগঞ্জ বাজারের সাপ্তাহিক কোন বন্ধের দিন সরকারীভাবে কিংবা ব্যবসায়ী সমিতির মাধ্যমে ধার্য্যকরা হয়নি। শ্রম পরিদর্শক কোন বন্ধের দিন ধার্য্য করা না সত্ত্বেও তিনি শনিবারে বাজার ব্যবসায়ী সমিতি কিংবা উপজেলা প্রশাসনের সাথে কোন প্রকার যোগাযোগ না করে কিছু সংখ্যক কর্মচারীদের মদদে অন্যায়ভাবে নোটিশ জারি করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের কাছে জানতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নবীগঞ্জ বাজারে কোন সাপ্তাহিক বন্ধ নাই। বিগত ৬ বছর পূর্বে সাপ্তাহিক বন্ধ ঘোষনা করা হলেও পরে সাধারন সভায় সর্বসম্মিতিক্রমে বন্ধের দিন প্রত্যাহার করা হয়। নোটিশ জারি করে ব্যবসায়ীদের অহেতুক হয়রানী করা হচ্ছে। তিনি এই হয়রানী বন্ধের জন্য প্রশাসনের কাছে দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com