শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নারী নির্যাতন মামলার পলাতক আসামী ৩ সহোদর গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ২১ নভেম্বর, ২০১৬
  • ৪৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নারী নির্যাতন মামলার পলাতক আসামী আইনজীবি সহকারি সাদেক মিয়াসহ তার দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত গভীররাতে সদর থানার ওসি ইয়াসিনুল হক ও এসআই পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার বেকিটেকা গ্রামে অভিযান চালিয়ে মৃত সত্তর মিয়ার পুত্র হবিগঞ্জ কোর্টের আইনজীবি সহকারি সাদেক মিয়া (৩০), তার ভাই জিতু মিয়া (২৫) ও সিদ্দিক মিয়া (৩৫) কে গ্রেফতার করে। গতকাল রবিবার তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, কিশোরগঞ্জ জেলায় নারী নির্যাতন আদালত থেকে তাদের বিরুদ্ধে ৩৮০/১৬ মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এতদিন তারা আত্মগোপনে ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com