শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সিলেটে প্রধানমন্ত্রীর জনসভা স্থগিত

  • আপডেট টাইম সোমবার, ২১ নভেম্বর, ২০১৬
  • ৭৯৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ আগামী ২৩ নভেম্বর সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা স্থগিত করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর সারাদেশে জেলা পরিষদ নির্বাচনের তফসিল গতকাল রবিবার ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী নির্বাচনী এলাকায় সকলপ্রকার জনসভা নিষিদ্ধ থাকায় আচরণবিধি লঙ্ঘন হবে বিধায় জনসভা স্থগিত করা হয়েছে। তবে প্রধানমন্ত্রী ২৩ নভেম্বর সিলেট আসলেও ওইদিন সিলেটে যেসব উন্নয়ন প্রকল্প প্রধানমন্ত্রী উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল সেগুলোও স্থগিত করা হয়েছে। পরবর্তীতে প্রধানমন্ত্রী এগুলো উদ্বোধন করবেন। তবে ২৩ নভেম্বর সিলেটে প্রধানমন্ত্রীর বাকি কর্মসুচিগুলো ঠিক থাকবে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দন আহমদ কামরান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com