শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সিলেটের রাগীব আলী ভারতে আটক ॥ দেশে হস্তান্তর

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬
  • ৬০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের রাগীব আলীকে ভারত পুলিশ আটক করে বংলাদেশে হস্তান্তরের পর তাকে কারাগারে প্রেরণ করা হয়ছে। সিলেটে তারাপুর চা-বাগানের হাজার কোটি টাকা মূল্যের দেবোত্তর সম্পত্তি দখল ও ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতির দু’টি মামলায় আলোচিত শিল্পপতি রাগীব আলীকে গতকাল বৃহস্পতিবার সকালে ভারতের করিমগঞ্জ থেকে আটক করে সে দেশের ইমিগ্রেশন পুলিশ। তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাকে আটক করা হয়। গতকালই বিকেল সোয়া ৩টায় বিয়ানীবাজারের সুতারকান্দি স্থলবন্দরে হস্তান্তর প্রক্রিয়া শেষে সরাসরি বিকেল পৌনে ৫টায় তাকে আদালতে নিয়ে আসে পুলিশ। সাড়ে ৫টায় রাগীব আলীকে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের ভারপ্রাপ্ত বিচারক উম্মে সরাবন তহুরার আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাকে কড়া নিরাপত্তায় সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বলেন, রাগীব আলীকে বিকেলে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তরের পর তার বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে ওই মামলাগুলোয় গ্রেফতার দেখানো হয়। এরপর বিকেলে তাকে সিলেটের বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com