বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ১০

  • আপডেট টাইম শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬
  • ৫০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলর বীর সিংহপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইদল লোকের সংঘর্ষে মহিলাসহ ১০জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় নুরুল ইসলাম (৪৫), হাসান মিয়া (৫২) ও শফিক মিয়া (৫২) কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, গতকাল সকালে ওই গ্রামের শহিদুল হক খাদেম গরু নিয়ে মাঠে যাবার সময় ধানি জমিতে কাজ করতে থাকা একই গ্রামের সৈয়দ মিয়াসহ কয়েকজন লোক পূর্ব বিরোধের জের ধরে উস্কানিমূলক কথা বলে। এতে শহিদুল প্রতিবাদ করেন। এ নিয়ে শহিদুল ইসলাম খাদেমের সাথে তাদের বাকবিতন্ডা হয়। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এতে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়। মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com