শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে কর্জ নেয়া ১ শ টাকা পরিশোধ না করায় শিশু নির্যাতন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬
  • ৫৫৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ মাত্র ১ শ টাকার জন্য আশিক (১১) নামের এক শিশুকে রশি দিয়ে বেঁধে নির্যাতন করেছে এক পাষন্ড। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামে। অমানবিক এ ঘটনায় এলাকার সাধারণ মানুষ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তোলপাড় চলছে। এলাকাবাসী জানান, ওই গ্রামের লেবাস উল্লার পুত্র সোহেলের কাছ থেকে ১ মাস পূর্বে ১ শ টাকা কর্জ নেয় একই গ্রামের মানিক মিয়ার পুত্র আশিক মিয়া (১১)। ধারের ওই টাকা শিশু আশিক পরিশোধ করতে ব্যর্থ হলে গতকাল সকালে বদমেজাজী সোহেল আশিককে বাড়ি থেকে ধরে এনে রশি দিয়ে বেধে পেলে এবং নির্যাতন চালাতে থাকে। এ সময় শিশু আশিকের শোর চিৎকারে আশপাশের লোকজন আশিককে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু সোহেল কারো কথায় কর্ণপাত না করে আশিককে মারধর করতে থাকে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য শফিকুর রহমান সাফু ঘটনাস্থলে গিয়ে আশিককে উদ্ধার করে নিজ জিম্মায় নিয়ে আসেন। এরদিকে শিশু নির্যাতনের এ ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় শুরু হয়। এ ব্যাপারে ইউপি সদস্য শফিকুর রহমান সাফু বলেন, শিশু নির্যাতনের এ ঘটনাটি খুবই অমানবিক। স্থানীয়রা শিশু নির্যাতনের এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবী করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com