সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি উল্টে পরীক্ষার্থীসহ আহত ৫

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬
  • ৪৪৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ চালকদের অসাবধানতার কারণে ঢাকা-সিলেট মহাসড়ক দিন দিন মরণ ফাঁদে পরিণত হচ্ছে। নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও নামকস্থানে সিএনজি উল্টে ৩ জন ছাত্র সহ গুরুতর আহত হয়েছে ৫ জন।
জানা যায়, দিনারপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শেষে বিকাল ৪টার দিকে বাড়ি ফেরার পথে ঢাকা সিলেট মহাসড়কের কান্দিগাঁও নামক স্থানে হঠাৎ করে সিএনজি উল্টে যায়। এ সময় সিএনজিতে থাকা দিনারপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ৩ জন ছাত্র সহ আহত হয়েছে ৫ জন।
আহত তিনজন স্কুল ছাত্র গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের তৌয়াইদ মিয়ার পুত্র সিরুল আহমেদ (১৬), একই গ্রামের আব্দুল মন্নানের পুত্র আবিদ মিয়া (১৬), আব্দুল হামিদ মিয়ার পুত্র শিবলু মিয়া (১৬)। পরে স্থানীয় জনতা গুরুতর আহত অবস্থায় ৩ জন স্কুল ছাত্রকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর ২ জন যাত্রীকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
সংবাদটি লেখা পর্যন্ত ৩ জন ছাত্রের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com