শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলের নির্যাতিতা স্কুল ছাত্রীকে বহিষ্কার ॥ তদন্তে নেমেছে মাউশি

  • আপডেট টাইম শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬
  • ৬৫৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ঘরছাড়া প্রেমিক যুগলের ঠিকানা হলো শ্রীঘরে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার পুটিজুরী বাজার থেকে প্রেমিক যুগলকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।
স্থানীয় সূত্র জানায়, বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের ভাটপাড়া প্রকাশিত গাজীপুর গ্রামের আব্দুল খালিকের কন্যা লুৎফা বেগম (২০) এর তিন বছর আগে বিয়ে হয় পার্শ্ববর্তী নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা গ্রামের আব্দুর রউফের পুত্র কাইয়ূম মিয়া (২৫) এর সাথে। বিয়ের পর স্বামীর বাড়িতে বসবাসকালে লুৎফা বেগম-এর পরিচয় হয় পানিউমদা গ্রামের আবুলেইচ ওরপে হান্নান-এর পুত্র সুমন মিয়া (২৫) এর সাথে। পরিচয়ের সূত্র উভয়ের মাঝে পরকীয়া সম্পর্ক তৈরি হয়। সপ্তাহখানেক আগে স্বামীর ঘর ছেড়ে লুৎফা বেগম প্রেমিক সুমন মিয়ার হাত ধরে ঘর ছাড়ে। গতকাল বৃহস্পতিবার অপরাহ্নে তারা পুটিজুরী বাজারে এলে জনতা তাদের আটক করে। এ সময় জনতা প্রেমিক সুমন মিয়াকে উত্তম-মধ্যম দেয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া আটক প্রেমিক যুগলকে পুলিশে সোপর্দ করেন। জনতার উত্তম-মধ্যমে আহত প্রেমিক সুমন মিয়াকে পুলিশ বাহুবল হাসপাতালে চিকিৎসা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com