শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সরকার দেশের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬
  • ৫৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুত সুবিধা পেতে হলে গ্রাহকদের আরও সাশ্রয়ী হতে হবে। খেয়াল রাখতে প্রয়োজন ছাড়া যাতে কোন লাইট বা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি চালু না থাকে। তাহলেই জননেত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার মহতী উদ্যোগ সফল হবে। গতকাল শনিবার বিকালে লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে ৬৯ লাখ ৫৮ হাজার ৮শ’ টাকা ব্যয়ে প্রায় ৬ কিলোমিটার লাইন স্থাপনের মাধ্যমে ৫২৭টি পরিবারে বিদ্যুতায়নের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, আওয়ামী লীগ সরকার শুধু বিদ্যুতায়ন নয় সারাদেশে যোগাযোগ ব্যবস্থাসহ প্রতিটি ক্ষেত্রেই উন্নয়ন কাজ সফলভাবে চালিয়ে যাচ্ছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী চিন্তার ফলেই দেশে এ ধরণের বৈপ্লবিক উন্নয়ন করা সম্ভব হচ্ছে। গ্রাহকদের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনা আপনাদেরকে বিদ্যুত দিয়ে দায়িত্ব পালন করছেন। আর আপনাদের দায়িত্ব হলো সঠিকভাবে এর ব্যবহার করা। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে চাই। এমপি আবু জাহির আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে কাজ করে যাচ্ছে। বিদ্যুৎ হচ্ছে আমাদের দেশের সম্পদ। আর দেশের সম্পদের সঠিক সংরক্ষণে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও কাজ করতে হবে। কেউ যাতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার না করতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি জনগণকেও সজাগ থাকার আহবান জানান তিনি।
গতকাল শনিবার বিকালে স্থানীয় মুরুব্বী হাজী আব্দুল কাইয়ুম ছুরুক ভূইয়ার সভাপতিত্বে ও উপজেলা কৃষক লীগ সভাপতি শাহ্ রেজা উদ্দিন আহমেদ দুলদুলের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ ছোলায়মান মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুর্শেদ কামাল চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, এনামূল হক মামুন, পল্লী বিদ্যুতের পরিচালক মাস্টার এম এ মতিন ও উপজেলা ছাত্রলীগ সভাপতি এডঃ খোকন গোপ। এদিকে গতকাল দুপুরে ৫০ লাখ টাকা ব্যয়ে মুড়িয়াউক নাজিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com