শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আইন শৃংখলা কমিটির সভায় আবু জাহির এমপি ॥ যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় তাদের খোঁজে বের করতে হবে

  • আপডেট টাইম সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬
  • ৬৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, মাদকের কারণে খুন, চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা ঘটে। হবিগঞ্জ শহরেও মাদক বিস্তার লাভ করেছে। তাই জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হলে মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আইন শৃংখলার অবনতি করার লক্ষ্যে একটি মহল অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এরা মসজিদে পবিত্র কোরআন শরীফে আগুন দেয়া সহ বিভিন্ন অপতৎপরতায় লিপ্ত রয়েছে। পরিকল্পিতভাবে এ আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করায় তা বড় আকার ধারণ করেনি। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ পরিলক্ষিত হচ্ছে না। তিনি বলেন, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় তাদের খোজে বের করতে হবে। তিনি বলেন, বিএনপি সরকারের সময় এদেশ দূর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। আওয়ামীলীগ সরকার বাংলাদেশে দুর্নীতি নির্মুল করতে পারেনি। তবে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে।
জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি উপরোক্ত কথা বলেন। গতকাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবিনা আলম। সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এডঃ চৌধুরী মোঃ আব্দুল হাই, অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম শামছুর রহমান ভূইয়া, সিভিল সার্জন ডাঃ দেবপদ রায়, এডিএম এমরান হোসেন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শামীম আল মামুন, এনএসআই সহকারী পরিচালক মোঃ শাহ আলম, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, লাখাই উপজেলা চেয়ারম্যান মুশিফউল আলম আজাদ, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আতর আলী, হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ রায়, চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু, নবীগঞ্জ পৌর মেয়র ছাবির আহমেদ চৌধুরী, শায়েস্তাগঞ্জ পৌর মেয়র মোঃ ছালেক মিয়া, আজমিরীগঞ্জ পৌর প্রশাসক গোলাম ফারুক, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com