বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জেলা কৃষক লীগের আলোচনা সভায় এমপি আবু জাহির ॥ পাকিস্তানের দূষরদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬
  • ৫৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, লাখো শহীদের প্রাণের বিনিময়ে আমরা এই বিজয় অর্জন করেছি। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আমরা এই বিজয় অর্জন করেছি। আমাদের পরবর্তী প্রজন্মকে এ ব্যাপারে জানাতে হবে। তাহলেই পাকিস্তানের দোসররা বাংলাদেশের কোন ক্ষতি করতে পারবে না। তাদের ব্যাপারে সব সময় সতর্ক থাকতে হবে। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গতকাল সন্ধ্যা ৬টায় চৌধুরী বাজার এলাকায় জেলা কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবীর রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা কৃষক লীগ নেতা সঞ্জয় কুমার রায়ের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ লুৎফুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি স্বপন কুমার বনিকসহ জেলা উপজেলা ও পৌর কৃষক লীগ নেতবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com