শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহর থেকে ব্যবসায়ীকে ছিনতাইকালে যুবক আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬
  • ৫৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে ফিল্মি স্টাইলে এক ফেরীওয়ালার কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য লোকমান মিয়া (৩৫) কে আটক করেছে জনতা। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। সে শহরতলীর উমেদনগর গ্রামের মকসুদ আলীর পুত্র। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ সুত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার উত্তরসাঙ্গর গ্রামের সজল উল্লার পুত্র কামরুল ইসলাম (৩৫) দীর্ঘদিন ধরে সিলেট শহরে ফেরী করে কাপড় বিক্রি করে আসছে। গতকাল বিশেষ প্রয়োজনে সিলেট থেকে হবিগঞ্জ আসে। হবিগঞ্জ কামড়াপুর ব্রীজের পশ্চিমে আলম বাজার এলাকায় পৌছামাত্র লোকমানসহ ৪/৫ জন অস্ত্রের মুখে জিম্মি করে টমটমযোগে তাকে শ্লুইচ গেইট এলাকায় নিয়ে যায়। সেখানে তার কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এ সময় কামরুল দিতে না চাইলে তাকে মারপিট করে তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেয়। কামরুলের চিৎকারে ওই এলাকার মহিলা ও পুরুষ শ্রমিকরা এগিয়ে গিয়ে লোকমানকে আটক করে। এ সময় অন্যান্যরা পালিয়ে যায়। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে ওই এলাকায় বেঁধে রাখা হয়। খবর পেয়ে চৌধুরীবাজার পুলিশ ফাড়ির এসআই কবির হোসেন ঘটনাস্থলে গিয়ে লোকমানকে আটক করে থানায় নিয়ে আসে। তখন কামরুলের কাছ থেকে ছিনিয়ে নেয়া সাড়ে ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। জনতার প্রহারে আহত লোকমানকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ওসি ইয়াছিনুল হক জানান, লোকমান আন্তঃজেলা ডাকাতদলের মুলহোতা দীপকের সহযোগি। সম্প্রতি দীপককে নোয়াহাটি থেকে আটক করে পুলিশ। দীপক কারাগারে রয়েছে। ইতিপুর্বেও লোকমান, দীপকসহ তার সহযোগিরা বিজয়নগর উপজেলার চমকপুর গ্রামের সফিউল্লাহ নামের এক বিচারপ্রার্থীকে কোর্ট থেকে অপহরণ করে নিয়ে যায়। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লোকমান ও দীপককে কারাগারে পাঠায়। লোকমান গত রবিবার জামিনে কারাগার থেকে বেরিয়ে এসে ছিনতাইয়ের সাথে জড়িয়ে পড়েছে। তাদের বিরুদ্ধে হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় চুরি ডাকাতি ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com