রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নাজিরপুরের দাঙ্গবাজদের সংঘর্ষের চেষ্ঠা ॥ আটক ৫

  • আপডেট টাইম রবিবার, ১ জানুয়ারী, ২০১৭
  • ৪৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নাজিরপুর গ্রামে জমির দখল নিয়ে দুই দল লোকের মাঝে সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ ৫ দাঙ্গাবাজকে আটক করেছে। আটকরা হল, বহুলা গ্রামের মৃত হামিদ মিয়ার পুত্র স্বপন মিয়া (২০), একই গ্রামের রফিক মিয়ার পুত্র মহিবুর রহমান (৩০), বারাপইত গ্রামের রজব আলীর পুত্র শামীম মিয়া (৩৫), একই গ্রামের হাজী ইব্রাহিম মিয়ার পুত্র নুরুল আমিন (২৫) ও এড়ালিয়া গ্রামের জমর উদ্দিনের পুত্র আলী হায়দার (৪০)। জানা যায়, ওই গ্রামের রহিম আলীর সাথে মুহিবুর রহমান জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধীয় জমি উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দখল করতে যায়। এতে দুই পক্ষের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। খবর পেয়ে সদর থানার এসআই দৌস মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছলে দাঙ্গাবাজরা পালিয়ে যায়। এ সময় ৫ দাঙ্গাবাজকে আটক করা হয়। খবর পেয়ে গোপায়া ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন ও পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মইনুল হক আরিফ বিষয়টি মিমাংসার লক্ষ্যে থানায় ছুটে আসেন।
এ ব্যাপারে ওসি ইয়াসিনুল হক জানান, উভয়পক্ষের ৫ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। সমাধান হলে তাদের ছেড়ে দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com