বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

অনুর্ধ-১৪ ক্রিকেটে চ্যাম্পিয়ন হবিগঞ্জ

  • আপডেট টাইম শনিবার, ৭ জানুয়ারী, ২০১৭
  • ৫৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অনুর্ধ-১৪ ক্রিকেটের সিলেট অঞ্চলের খেলায় সিলেটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক হবিগঞ্জ জেলা। শুক্রবার হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে ফাইনাল খেলায় হবিগঞ্জ ৪০ রানে সিলেট জেলা দলকে পরাজিত করে। টসে জয়লাভ করে হবিগঞ্জের অধিনায়ক ইমন প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ৩৭ ওভারে তারা সব কয়টি উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইমন ৩২ ও জালাল ১৭ রান সংগ্রহ করে। সিলেটের সাকিব ৪টি ও সুমন ৩টি উইকেট লাভ করে। জবাবে সিলেট ৩৪.২ ওভারে ৭০ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে ফেরদৌস ১৭ রান সংগ্রহ করে। হবিগঞ্জের জালাল ও সজিব ৩টি করে উইকেট লাভ করে। অল রাউন্ড নৈপুণ্যের জন্য ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন হবিগঞ্জের জালাল।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সফিউল আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য মঈন উদ্দিন তালুকদার সাচ্চুু, অ্যাডভোকেট বিভৎসু চক্রবর্তী বিভু, আবুল কালাম ও হুমায়ুন কবির চৌধুরী শাহেদ। ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও হবিগঘঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই টুর্ণামেন্টে সিলেট বিভাগের ৪টি জেলা অংশগ্রহণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com