বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে শিক্ষক সৈয়দ শাহ আলমের স্মরণসভা ও আর্থিক অনুদান প্রদান

  • আপডেট টাইম সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭
  • ৮৫৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার নজির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ শাহ আলমের মৃত্যুতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক স্মরণসভা ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বিকাল ৫টায় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানীর পরিচালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি শাহিনুর আক্তার চৌধুরী পান্না, মোঃ ছুরুক মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বখত চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক সমীরন কিশোর দাশ, অর্থ সম্পাদক লোমেশ রঞ্জন দাশ, তথ্য ও প্রচার সম্পাদক মৃনাল কান্তি দাশ, মহিলা বিষয়ক সম্পাদিকা হলি খাতুন, সহ সম্পাদিকা সবিতা রায়, সদস্য সীতেশ দাশ তালুকদার, সহকারী শিক্ষক রাখাল চন্দ্র দাশ, আছিয়া আক্তার, দুলাল মিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলার শিক্ষকদের পক্ষ থেকে প্রয়াত শিক্ষক সৈয়দ শাহ আলমের স্ত্রী শারমিন আক্তার আয়শার নিকট নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com