রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমানের মাতার ইন্তেকাল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭
  • ৯২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমানের মাতা দেওয়ান জেবুন্নেছা চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। গতকাল সোমবার ২টা ৩০মিনিটে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ৫ছেলে ও ৪মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুম দেওয়ান জেবুন্নেছা চৌধুরী একজন রতœগর্ভ মা ছিলেন। তাঁর বড় ছেলে চৌধুরী ফজলুল বারী কামাল ডিজিএফআই এর সাবেক পরিচালক, ২য় ছেলে চৌধুরী আশরাফুল বারী নোমান আইন পেশায় নিয়োজিত, ৩য় ছেলে চৌধুরী ফয়জুল বারী একজন প্রতিষ্টিত ব্যবসায়ী, ৪র্থ ছেলে চৌধুরী মিজবাহুল বারী লিটন গোপায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ৫ম ছেলে চৌধুরী নিয়াজ মাহমুদ বিকেএসপির সাবেক কোচ ও জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক, বর্তমানে ইংল্যান্ড প্রবাসী। ৪ মেয়ের মধ্যে ১জন অস্ট্রেলিয়া ও ২জন ইংল্যান্ড এবং ১জন বাংলাদেশে রয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ২টায় নিজবাড়ি মিয়াবাড়ি মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com