বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

পইল উচ্চ বিদ্যালয়ে শিক্ষককে লাঞ্ছিতর ঘটনায় মানববন্ধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭
  • ৬৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় মানববন্ধন করেছেন স্কুলের শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকালে হবিগঞ্জ-পইল রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় স্কুলের শিক্ষক, শিক্ষিকারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেন।
পইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল হক জানান, দুর্বৃত্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবীতে আমরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছি। যত দিন দুর্বৃত্তদের দৃষ্টান্তমূল শাস্তি না দেয়া হবে তত দিন আমরা ক্লাস নেব না। এদিকে, আজ মঙ্গলবার সকালে স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দের উদ্যেগে স্কুলের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, রোববার দুপুরে পইল পশ্চিম পাড়া গ্রামের কয়েজন যুবক তাদের ছাড়পত্র আনতে বিদ্যালয়ে যান। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের কাছে অতিরিক্ত ফি দাবী করেন। এ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ওই যুবকরা উত্তেজিত হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে তাকে লাঞ্ছিত করে। এ খবর ছড়িয়ে পড়লে জনসাধারণ ও শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে হামলাকারীদের শাস্তি দাবীতে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ ও হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে।
এ ব্যাপারে পইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হক জানান, ছাত্ররা স্কুলের নির্ধারিত ফি দিতে অপরাগত প্রকাশ করে পরে তারা উত্তেজিত হয়ে কক্ষ ভাংচুর করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com