সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচংয়ে কাজীর উপর হামলার ঘটনায় কাজী সমাজের নিন্দা ও প্রতিবাদ

  • আপডেট টাইম বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭
  • ৪৮৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নে কাজী দেলোয়ার হোসাইনের উপর হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা কাজী সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পত্রিকায় প্রেরিত এক বিবৃতিতে তারা এ নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সারাদেশে সরকার বাল্য বিবাহ বন্ধ নিষিদ্ধ ঘোষণা করেছে। সরকারি নির্দেশ অনুযায়ী ১৮ বছরের আগে কোন মেয়ে এবং ২১ বছরের আগে কোন ছেলের বিয়ে দেয়া যাবে না। অথচ বানিয়াচং কাগাপাশা গ্রামের জনৈক ব্যক্তির কন্যা ও পুত্রের বাল্য বিয়ে না পড়ানোয় বাতাকান্দি গ্রামের কাজী দেলোয়ার হোসাইনের উপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় কাজী দেলোয়ার হোসাইনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক। বিবৃতিতে কাজী সমাজ নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি ও গ্রেফতারের দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com