শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরের চৌধুরী বাজার এলাকা থেকে নকল কয়েল বিক্রেতা আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় নকল কয়েল বিক্রিকালে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে চৌধুরী বাজার পুলিশ ফাড়িতে সোপর্দ করা হয়। আটক ব্যক্তি হল, বাহুবল উপজেলার স্নানঘাট এলাকার আদম উল্লাহর পুত্র আইনুল হক (৩০)।
স্থানীয় সুত্রে জানা যায়, আইনুল হক নামে এক ব্যক্তি দীর্ঘদিন যাবত এমকে ইন্টারন্যাশনাল কোম্পানির সুপ্রিম ডিসকভারী কয়েলের লগো ব্যবহার করে নকল কয়েল বিক্রি করে আসছে। এছাড়াও সে আরও অন্যান্য কোম্পানিরও নকল লগো ব্যবহার করে কয়েল বিক্রি করে আসছে। গত মঙ্গলবার দুপুরে আইনুল হক চৌধুরী বাজার পুলিশ ফাড়ির এলাকা দিয়ে আবারও নকল কয়েল বিক্রি করতে যায়। এ সময় সুপ্রিম ডিসকভার কয়েলের হবিগঞ্জের ডিলার হাজী মনির মিয়া এন্ড সন্স এর স্বত্তাধীকারী রুহুল আমিনসহ স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে সদর থানায় নিয়ে যায়। পরে তাকে মুচলেখার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com