রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে মোটর সাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী আহত

  • আপডেট টাইম সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৩৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী মারাত্মক আহত হয়েছে। ওই পরীক্ষার্থীর নাম অন্তরা। সে আমুরোড বাজারের ওষুধ ব্যবসায়ী সোহেল আহম্মদ চৌধুরীর কন্যা। অন্তরা রাজার বাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রবিবার রাজার বাজার সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বাবার মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলো। মোটরসাইকেলটি চুনারুঘাট-বাল্লা সড়কের পাল বাড়ি নামক স্থানে পৌছলে অন্তরাকে বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে ছিটকে পড়ে এবং অন্তরা সাইকেলের নীচে চাপা পড়ে। এতে মারাত্মক আহত হয় অন্তরা। তার সাথে নতুন চালক বাবা সোহেলও আহত হন। অন্তরাকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com