শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরের পুরাতন হাসপাতাল সড়ক এলাকায় ইয়াবাসহ ২ যুবক আটক

  • আপডেট টাইম সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল সড়ক এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হল শহরের যশেরআব্দা গ্রামের লিয়াকত আলীর পুত্র ওয়ারিশ মিয়া (২৮) ও একই এলাকার কদ্দুছ মিয়ার পুত্র মোবাইল ফোন মেকানিক আরিফ মিয়া (২৫)। রবিবার রাত ৮টার দিকে ডিবি পুলিশের এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় উল্লেখিতরা পুলিশকে দেখে পালিয়ে যাবার চেষ্টা করে। তখন ধাওয়া করে তাদের আটক করা হয়। আরিফের প্যান্টের পকেট থেকে ১০ পিস ও ওয়ারিশের পকেট থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com