বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাট থানার নতুন ওসি কে এম আজমিরুজ্জামান

  • আপডেট টাইম শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১০৩৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থানার নতুন অফিসার ইনচার্জ (্ওসি) হিসেবে যোগদান করেছেন কে এম আজমিরুজ্জামান। তিনি গতকাল শুক্রবার সকালে ওসি হিসেবে চুনারুঘাট থানায় যোগদান করেন। কে এম আজমিরুজ্জামান ২০০৩ সালে বাংলাদেশ পুলিশ বিভাগে এসআই পদে চাকুরীতে যোগদান করেন। প্রশিক্ষণ শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা, গুলশান থানাসহ নারায়নগঞ্জ জেলার বিভিন্ন থানায় এসআই হিসাবে চাকুরী করেন। ২০১৩ সালে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানায় কর্মরত থাকা অবস্থায় পদোন্নতি পেয়ে পিবিআইতে যোগদান করেন। পরে পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসাবে নবীগঞ্জ ও মাধবপুর থানায় সফলতার সাথে চাকুরী করেন। ২০১৬ সালে অফিসার ইনচার্জ হিসাবে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি ১ছেলে সন্তানের জনক। তিনি দায়িত্ব পালনে চুনারুঘাটবাসীর সহযোগিতা কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com