শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে ভাইয়ের গলায় ছুরি ধরে শিশুকে গণধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৭৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় খালাতো ভাইয়ের গলায় ছুরি ধরে জিম্মি করে এক মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ করেছে তিন লম্পট। বুধবার ভোরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের উলুকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিত ওই শিশু ছাত্রী (১১) স্থানীয় মাদ্রাসায় তৃতীয় শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ওই শিশুকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে এখনো সংজ্ঞাহীন রয়েছে।
ধর্ষিতার পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোর ৬টার দিকে তার খালাতো ভাইকে নিয়ে মসজিদে আরবি পড়ার জন্য বাড়ি থেকে রওনা দেয়। পথিমধ্যে অজ্ঞাতনামা তিন যুবক খালাতো ভাইয়ের গলায় ছুরি ধরে জিম্মি করে ওই ছাত্রীকে পাশের জমিতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে তার খালাতো ভাই শিশুকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান।
শিশুটির খালাতো ভাই জানায়, কোনো কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে অজ্ঞাতনামা তিন যুবক আমাকে গলায় ছুরি ধরে জিম্মি করে জমিতে ফেলে আমার সামনেই পালাক্রমে ধর্ষণ করে হাওড় দিয়ে পালিয়ে যায়।
ধর্ষিতার মা বলেন, ‘আমার মেয়ে বর্তমানে কোনো কিছু খাচ্ছে না। আতংকে কোনো কথা পর্যন্ত বলতে পারছে না। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি বলেন, আমার মেয়ের সর্বনাশ যারা করেছে আমি তাদের বিচার চাই। সে সুস্থ হয়ে উঠলে আমরা থানায় মামলা দায়ের করবো।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল বাতেন খান বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠিয়েছি। তবে পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। শুনেছি মেয়েটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com