রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৩৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে গাছ থেকে পড়ে আব্দুর রহমান (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার করিমপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, আব্দুর রহমান বিভিন্ন এলাকায় গাছ কাটার কাজ করতেন। সকালে উপজেলার কুয়া গ্রামের নিজাম উদ্দিনের বাড়িতে আব্দুর রহমান গাছ কাটছিলেন। এসময় অসাবধানবশত গাছ থেকে নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. বদিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com