বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শেষ বিন্দু পর্যন্ত লড়াই করবে বিএনপি : রিজভী

  • আপডেট টাইম বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬৩২ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে বিএনপি শেষ বিন্দু পর্যন্ত লড়াই করবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ হুশিয়ারি উচ্চারণ করেন। রুহুল কবির রিজভী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ হতে হবে। শেখ হাসিনার অধীনে এবং সন্ত্রাসী কোন নির্বাচন নয়। আর এজন্য বিএনপি প্রস্তুতিও নিচ্ছে। ‘বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদ ও নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর এর রোগমুক্তি কামনায়’ এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সরকার কানাডার একটি এলাকাকে বেগমগঞ্জ বানিয়েছে মন্তব্য করে তিনি বলেন, সরকারের মন্ত্রী-এমপিরা দুর্নীতি টাকা দিয়ে কানাডার বাড়ি- গাড়ি করেছে। আর সেই এলাকায় নামও দিয়েছে বেগমগঞ্জ। রিজভী বলেন, ক্ষমতাসীনরা গণতন্ত্রকে অবরুদ্ধ করেছে। এ গণতন্ত্র যাতে অবমুক্ত না হয় সেজন্য সিইসি হিসাবে নুরুল হুদাকে নিয়োগ দিয়েছে। আরেকটি রক্তাক্ত নির্বাচন করতেই নুরুল হুদাকে নিয়োগ দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, ওলামা দলের সভাপতি এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com