শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ৪ প্রতিষ্টানকে ৩৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৬০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় নবীগঞ্জ শহরে চারটি চালের দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রামম্যান আদালত। গত বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক তাজিনা সারোয়ার উক্ত অভিযান পরিচালনা করেন।
আদালত সুত্রে জানা যায়, শহরের নতুন বাজার মোড় এলাকার কয়েকেটি চালের দোকানে অভিযান চালান ভ্রাম্যমান আদালত। এসময় দেখতে পান কয়েকটি দোকানে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল রাখা হয়েছে। এ অপরাধে সেবা চালের আড়ৎ এর মালিক গৌরাঙ্গ চন্দ্র দাশকে ১৫ হাজার টাকা, মেসার্স আলম টেড্রার্স এর মোঃ বদরুল আলমকে ১০ হাজার টাকা, রায় টেড্রার্সের দিনেশ রায়কে ৫হাজার টাকা ও জননী সংকরি চালের আড়ৎ এর অরবিন্দু পালকে ৫ হাজারসহ এই চার প্রতিষ্টানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক তাজিনা সারোয়ার। এসময় থানার এস আই চাঁন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযানে সহযোগীতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com