রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

এমপি আবু জাহির প্রিমিয়ার ক্রিকেট লীগে মডার্ণের শুভ সূচনা

  • আপডেট টাইম রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতি এমপি আবু জাহির প্রিমিয়ার ক্রিকেট লীগের ২য় খেলায় সহজ জয় পেয়েছে শক্তিশালী মডার্ণ ক্লাব। গতকালের খেলায় তারা শাপলা সংসদকে ৭ উইকেটে পরাজিত করে।
টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে শাপলা সংসদ ৪৪.১ ওভারে ১২০ রান সংগ্রহ করে। দলের পক্ষে রুপু অপরাজিত ৪৪ ও রতন ২৫ রান সংগ্রহ করে। মডার্ণের রাজু ৩টি, নাসিম ও রাফি ২টি করে উইকেট লাভ করে। জবাবে মডার্ণ ক্লাব ৩২.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছায়। মডার্ণের অনিক অপরাজিত ৩৭, সাহিদুর ৩০, অনিক-২ অপরাজিত ১৭ রান সংগ্রহ করে। গতকালের খেলা পরিচালনা করেন রিন্টু রায় ও তুষার তালুকদার। আজকের খেলায় অংশগ্রহণ করবে গ্রীণ স্পোর্টিং ক্লাব বনাম ইয়ং ব্রাদার্স।
এর আগে শুক্রবার যুক্তরাজ্য হবিগঞ্জ সদর সমিতি এমপি আবু জাহির প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০১৭-এর উদ্বোধন করা হয়। হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির খেলার উদ্বোধন করেন।
বর্তমান চ্যাম্পিয়ন উত্তরণ সংসদ উদ্বাধনী ম্যাচে অন্তরঙ্গ স্পোটিং ক্লাবকে ১২২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে। শুক্রবার সকাল ১০ টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় উত্তরণ সংসদের অধিনায়ক রিন্টু রায়। উত্তরণ সংসদের ঝড়ো ব্যাটিংয়ে শুরু থেকেই দিশেহারা হয়ে পরে অন্তরঙ্গ স্পোর্টিং ক্লাব-এর বোলাররা। ৪০ ওভারের ম্যাচে ৩৯ ওভার ৪ বলে ২৪৩ রানের বিশাল টার্গেট ছুড়ে দেয় উত্তরণ সংসদ। উত্তরণ সংসদের পক্ষে সর্বোচ্চ রান করে ফয়সল ৪৯, লিটন ৩৮, করিম ২৯, সাইদুর ২৮, সোহাগ ২২। পরে মধ্যান্ন বিরতির পর ২৪৩ রানের জবাবে ব্যাট করতে নেমে অন্তরঙ্গ ম্পোটিং ক্লাব। ব্যাটিং করতে নেমে ৩৫ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১২০ রান সংগ্রহ করে অন্তরঙ্গ। উত্তরণ সংসদের পক্ষে এপু ২টি, লিটন ২টি, রাব্বি ২টি করে উইকেট ও রিন্টু, ফয়সল, লিংকন ও করিম ১ টি করে উইকেট সংগ্রহ করে। আজ সকাল ১০টায় মুখোমুখি হবে মর্ডান ক্লাব বনাম শাপলা সংসদ। এবং আগামী ২২ ফেব্র“য়ারি উত্তরণ সংসদের বিপক্ষে মাঠে নামবে ইয়াং ব্রাদার্স।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com