বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে সীমান্তে বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণে চেষ্টা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৪৭ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সীমান্তবর্তী শাহলালপুর এলাকার ১৯৮৮ মেইন পিলারের কাছে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘন্টাব্যাপী এই বৈঠকে বিজিবি ও বিএসএফের উচ্চ পর্যায়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে ৫৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল ও ভারতের ৪৮ ব্যাটালিয়ানের কমান্ডেট বিক্রম সিংহের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। এ বিষয়ে ৫৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন বলেন কাটাঁতারের বেড়া নির্মাণের বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তবে সীমান্তে নজরদারী বৃদ্ধি, নিয়মিত টহল ও দু’দেশের সৈনিকদের মধ্যে যোগাযোগ রক্ষার বিষয়টি গুরুত্ব পায়। সূত্র জানায়, বাংলাদেশের চৌমুহনী ইউনিয়নের শাহজাহানপুর এলাকার কাছে ভারতের সীমান্ত এলাকার ১৯৮৮ পিলারের সামনে একটি বিএসএফের ক্যাম্প ও মন্দির রয়েছে।
ক্যাম্প ও মন্দিরটি অরক্ষিত দাবি করে কয়েক বছর ধরে বিএসএফ সীমান্ত আইন লংঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় বাংলাদেশ বিজিবি সদস্যরা বাধা ও প্রতিবাদ জানিয়ে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com