রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

এমপি আবু জাহির প্রিমিয়ার ক্রিকেট লীগ ॥ শাপলা সংসদকে হারিয়ে ফাইনালে উত্তরণ সংসদ

  • আপডেট টাইম রবিবার, ৫ মার্চ, ২০১৭
  • ৫১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এমপি আবু জাহির প্রিমিয়ার ক্রিকেটলীগের প্রথম সেমি ফাইনালে শাপলা সংসদকে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌছেছে উত্তরণ সংসদ। গতকাল শনিবার হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে প্রথম সেমি ফাইনালে মুখোমুখি হয় উত্তরণ সংসদ বনাম শাপলা সংসদ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৯ রানের বিশাল সংগ্রহ করে উত্তরণ সংসদ। উত্তরণ সংসদের হয়ে সর্ব্বোচ্চ ৫৪ রান করেন সাইদুর। দ্বিতীয় সর্ব্বোচ্চ ৩৬ রান করেন সোহাগ। এছাড়াও দলের পক্ষে ৩৪ রান করেন লিটন, ৩০ রান করেন রকি, ২০ রান করেন করিম, ১৭ রান করেন লিংকন, এপু ১৫ ও ফয়সল করেন ৪ রান। শাপলা সংসদের হয়ে রুপু নেন ২টি উইকেট। পরে মধ্যাহ্ন বিরতির পর ২৪৯ রানের জবাবে ব্যাট করতে নামে শাপলা সংসদ। বিশাল রান তাড়া করতে নেমে শুরুতেই উত্তরণ সংসদের অধিনায়ক রিন্টুর অসাধারণ বোলিং নৈপুন্যে তোপের মুখে পরে শাপলা সংসদের ক্রিকেটাররা। পরে তারা আর ঘুরে দাড়াতে পারেনি। রিন্টুর বোলিং ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় শাপলা সংসদের ব্যাটিং লাইনআপ। অধিনায়ক রিন্টু একাই নেন ৮টি ইউকেট। ৩২ ওভারে সবকটি উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১২৩ রান। আর এতে করেই ১২৬ রানের বিশাল জয় পায় উত্তরণ সংসদ। শাপলা সংসদের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন রাজিব। এছাড়াও রাহিন ২২ ও রুপু করেন ২০ রান। তবে উল্লেখিতরা ছাড়া আর কোন ব্যাটসম্যান দুই অংকের কোটা পেরুতে পারেনি। আগামী ১০ মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com