বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

দিনারপুরের ঐতিহ্যকে ধরে রাখতে হবে-মিলাদ গাজী

  • আপডেট টাইম রবিবার, ৫ মার্চ, ২০১৭
  • ৫৭২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ মিলাদ গাজী বলেছেন, দিনারপুর একটি ঐতিহ্যবাহী এলাকা। ওই এলাকার ঐতিহ্যকে ধরে রাখতে হবে। তিনি বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মদের খারাপ চিন্তা থেকে বিরত রাখে। তাই খেলাধুলার আয়োজন করা খুব প্রয়োজন। নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম হাদী গাজী ক্যারাম টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। গত শুক্রবার বিকেলে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নতুন বাজারে সদরঘাট গ্রামবাসীর উদ্যোগে হাদী গাজী ক্যারাম টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে উক্ত খেলায় বিজয়ীদের মধ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন দেওয়ান খালেদা সরোয়ার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ আবুল খায়ের, সাংবাদিক এস আর চৌধুরী সেলিম, দেবপাড়া ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুল মোহিত চৌধুরী, দেওয়ান মুস্তাক গাজী। উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা যুবলীগ নেতা অনু আহমেদ, ইউপি সদস্য মামদ আলী, শাহ্ আশিক আলী, শাহ রিয়াজ নাদির সুমন, কুরুশ মিয়া, তাজ উদ্দিন, নুহিন মিয়া, তোফাজ্জুল মিয়া, কাজী ফজলু, শাহাব উদ্দিন, রুয়েল মিয়া, আবু সালেহ, কাজী সুমন মিয়া, জামিল মিয়া সহ এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com