রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে ছুরিকাঘাতে ডিশ লাইন কর্মী খুন

  • আপডেট টাইম সোমবার, ৬ মার্চ, ২০১৭
  • ৫৭৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইনে দুলাল মিয়া (২৫) নামে ডিশ লাইনের অপারেটর দুর্বত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন। শনিবার রাত ১১টায় ছাতিয়াইন-রতনপুর রাস্তায় ছাতিয়াইন বাজারের নিকট এ ঘটনা ঘটে। নিহত দুলাল ছাতিয়াইন গ্রামের হাসান মিয়ার ছেলে ।
পুলিশ ও নিহতের পরিবার জানান, দুলাল মিয়া নয়াপাড়া বাজারে ডিশ লাইনের কাজ শেষে শনিবার রাতে বাড়ি ফেরার পথে ছাতিয়াইন-রতনপুর সড়কে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বত্তরা তাকে ছুরিকাঘাত করে ফেলে রাখে। পথচারিরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির এ এসআই ইব্রাহিম তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিটু রায় মৃত ঘোষণা করেন। ময়না তদন্ত শেষে গতকাল রোববার বিকেলে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।
থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান- নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কি কারণে এ হত্যাকাণ্ডটি ঘটেছে ২/৩ টি বিষয়কে সামনে রেখে তদন্ত করছি। খুব শিগগিরই এ খুনের রহস্য বেড়িয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com