বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে পৌর যুবলীগের সেক্রেটারী মিলনের অকাল মৃত্যুতে শোকসভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭
  • ৫১৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর যুবলীগের সেক্রেটারী, চুনারুঘাট পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিএনজি মালিক সমিতির সভাপতি কামাল উদ্দিন মিলনের অকাল মৃত্যুতে শোকসভা ও মিলাদ মাহফিল করেছে চুনারুঘাট পৌর যুবলীগ। এ উপলক্ষে সোমবার রাত ৮টায় চুনারুঘাট বীর মুক্তিযোদ্ধা এনামুল এক মোস্তাফা শহীদ অডিটরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর যুবলীগের সভাপতি নাজিম রেজা। পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আকবর হোসাইন জিতু, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ তাজুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান চৌধুরী, এডঃ আবু সাঈদ, মোঃ আমির হোসেন, লিটন চৌধুরী, আঃ হানিফ ভান্ডারী, মামুন তালুকদার, সোহেল আরমান, ফুল মিয়া খন্দকার, সাইদুর কবির মিজান, শাহিন মিয়া, মাহবুবুল আলম মিজান, মোঃ খাইরুল আলম, মোঃ আতাউর রহমান প্রমূখ। সভায় বক্তারা কামাল উদ্দিন মিলনের অকাল মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকসভা শেষে মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন চুনারুঘাট থানা মসজিদের পেশ ইমাম মাওঃ নজরুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com