বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জ পৌরসভার কাউন্সিলরগণ ৮ দফা দাবীতে পৌরসভা বয়কট ও কলম বিরতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭
  • ৬৬২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ পৌর কাউন্সিলর এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি গতকাল বুধবার বেলা ৩ টায় পালন করেছেন নবীগঞ্জ পৌরসভার কাউন্সিলরবৃন্দ। স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক পৌর কাউন্সিলরদের প্রতি বৈষম্যমূলক, অসম্মানজনক মাসিক সম্মানী ভাতা বৃদ্ধির প্রতিবাদে ও প্রস্তাবিত ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে নবীগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্টিত হয়। পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ এটিএম সালামের সভাপতিত্বে মানববন্ধনে অংশগ্রহন করেন কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, কাউন্সিলর আঃ ছালাম, কাউন্সিলর মোঃ আলা উদ্দিন, কাউন্সিলর সুন্দর আলী, কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব, কাউন্সিলর জায়েদ চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর রোকেয়া বেগম, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম প্রমুখ। মানববন্ধন থেকে কাউন্সিলরবৃন্দ জানান, কেন্দ্রীয় কাউন্সিলর এ্যাসোসিয়েশন কর্তৃক ঘোষিত কর্মসূচি সাথে একাত্মতা প্রকাশ করে সারা দেশের পৌরসভার ন্যায় বুধবার থেকে ১৫ ই মার্চ পর্যন্ত কাউন্সিলরগণ পৌরসভা বয়কট ও কলম বিরতি কর্মসূচি পালন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com