রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট দেয়ার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ

  • আপডেট টাইম শুক্রবার, ১০ মার্চ, ২০১৭
  • ৬০৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট দেয়ার প্রতিবাদে দেশব্যাপি স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল বৃহষ্পতিবার বিকেল ৩টায় শায়েস্তানগর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শায়েস্তানগর ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাব উদ্দিন। বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এজাজ ঠাকুর চৌধুরী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান, সুহেল মিয়া, নজরুল মোল্লা, নুরুজ্জামান, সুহেল, সালেহ আহমেদ, এসএম রমজান, মামুন, শাহিন, দুলাল, জসিম প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান সরকার নিজেদের দোষ আড়াল করতে সম্পূর্ন রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য মিথ্যে মামলা দিয়ে হয়রানী করছে। তবে তাদের এ আকাঙ্কা কখনও সফল হবেনা। অবিলম্ভে মিথ্যে মামলা প্রত্যাহর না করলে দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com