রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাংলাদেশ সম্পুর্ণভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র-শ্রীমঙ্গলে প্রধান বিচারপতি

  • আপডেট টাইম রবিবার, ১২ মার্চ, ২০১৭
  • ৫৮৭ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, থেকে ॥ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বাংলাদেশ এখন সম্পুর্ণ রূপে একটি ধর্মনিরোপেক্ষ রাষ্ট্র। স্বাধীনতার পর সেটার বিচ্যুতি ঘটেছিল। কিন্তু দেশে গনতান্ত্রিক সরকার চলে আসার পরে আমাদের বিচার বিভাগ, যেসব অগনতান্ত্রিক সামরিক শাসনের বিধান রেখেছিল। এগুলোকে আমরা বাতিল করে দিয়েছি। এখন কিন্তু দেশ সম্পুর্ণভাবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র।
শনিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গনে শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩২ তম আভির্ভাব তিথি ও শুভ দোল পূর্ণিমা উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রী শ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গনে আয়োজিত ভক্তিমূলক সংঙ্গীতানুষ্ঠান শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারত থেকে আগত শ্রীমৎ গুরুরাজ কিশোর গোস্বামী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ শাহজালাল, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বেরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com