বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলে রাস্তা নিয়ে চাচাতো ভাইদের সংঘর্ষে ১জন নিহত

  • আপডেট টাইম শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার দৌলতপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে সোয়াব উল্লাহ (৬০) নামে এক ব্যক্তি নিহত ও উভয় পক্ষের অন্তত ৩ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়- দৌলতপুর গ্রামের সোয়াব উল্লাহ ও তার চাচাতো ভাই মঞ্জব উল্লাহ’র মধ্যে একটি রাস্তা নিয়ে দীর্ঘদিনের পূর্ব বিরোধ ছিল। এরই জের ধরে গতকাল বেলা ১০টার দিকে উভয় পক্ষের লোকজন ফিকল ও লাঠিসোটাসহ বিভিন্ন দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে সোয়াব উল্লাহসহ উভয় পক্ষের কয়েকজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সোয়াব উল্লাহকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ হাসপাতালে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুর রহমান সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে ছাইম উল্লাহ (২৪), পিয়ারা খাতুন (৩০) ও সফিনা খাতুনকে (৪৫) বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com