বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ঢাকায় পুলিশি নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জে সিপিবি-বাসদের বিক্ষোভ

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭
  • ৪৯৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বর্ধিত গ্যাস বিল প্রত্যাহার ও ঢাকায় আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ (মার্কসবাদী) এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সিপিবি সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও জেলা বাসদ নেতা সফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সিপিবি সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক কমরেড এডঃ জুনায়েদ আহমেদ, লোকমান আহমেদ ও ছাত্রনেতা রাকিব। উপস্থিত ছিলেন প্রগতিশীল সাংবাদিক মুজিবুর রহমান, সংস্কৃতি কর্মী মাসুদ পারভেজ ও জয়দ্বীপ দাশ। সভায় বক্তাগণ সরকারের গণবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন এবং পুলিশের আচরণের নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
গ্যাসের দাম বাড়ার কারণে জনসাধারণের ব্যয় বাড়ার কথা উল্লেখ করে বলেন, ইতিমধ্যেই অটোরিক্সা ভাড়া, গাড়ীভাড়া, বাড়ীভাড়া সহ নিত্যপণ্যের দাম বাড়া শুরু হয়েছে। তার খেসারত সাধারণ জনগণকেই দিতে হবে। সিলিন্ডার ব্যবসায়ীদের কোটিপতি বানানোর জন্য সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে। গ্যাসের নতুন সংযোগ দিচ্ছে না। কাজেই সকল জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে লড়াই সংগ্রাম করে গ্যাসের দাম কমানো ও নতুন সংযোগ দিতে সরকারকে বাধ্য করতে হবে বলে হুশিয়ারি উচ্চারন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com